শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নিউজ অনলাইন :: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকার করোনা জয়ী আবু বকর সিদ্দিককে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুক্রবার (১মে) আবু বকর সিদ্দিক কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করে সে বাড়ি ফিরে আসে।
গত ১৩ এপ্রিল তার প্রথম করোনা সনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে করোনার সাথে যুদ্ধ করে জয়ী হয়ে বাড়ি ফিরে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা।
ডা. পলাশ কুমার সাহা আবু বকর সিদ্দিকের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন । তিনি আরো জানান, সকলকে সচেতন হয়ে ঘরে থাকার আহবান জানিয়েছেন।
এদিকে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম আবু বকর সিদ্দিককে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে রাতে তিনি সোনারগাঁ উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ এ একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো :
হে বিজয়ী অভিবাদন তোমায়…….
আজ আমাদের আবুবকর করোনা’কে পরাজিত করে বিজয়ীর বেশে ফিরে এসেছে আমাদের মাঝে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আজ কতদিন পর আবার তার মায়ের চোখে মুখে উপচে পড়ছে হাসি। বাবার বুক থেকে মুছে গেছে দীর্ঘশ্বাস। আকাশের চাঁদ যে ফিরে পেয়েছে তারা! এ দেখতে পাওয়াও এক অন্য রকম ভালো লাগা।
এভাবেই ফিরে ফিরে আসুক করোনা আক্রান্ত আমাদের বাকীরাও। আপনাদের অভিবাদন জানাতে উন্মুখ হয়ে আছি আমরা।
(কৃতজ্ঞতা: ডাক্তার ভাইয়েরা সহ সংশ্লিষ্ট সকলকে)
আপনার সেবায় সব সময় পাশে আছে উপজেলা প্রশাসন