শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. সাইফুল ইসলাম নগরীর বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করেন।
এ সময় বাজারে স্বাভাবিক মুল্যের চেয়ে বাড়তি মুল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৭ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারি পরিচালক শাহ মো. শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা জেলার উজিরপুরে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন।