মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের করোনায় মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক :: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার কোষারবন্দরপাড়া গ্রামের ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বোচাগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বার জানান, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা, তা জানতে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহাফুজার রহমান অনুসন্ধান ২৪কে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। তবে আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুরের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। আগামীকাল ফলাফল পাওয়া যাবে।’

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯