শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনায় বেড়াতে আসা জামাইর কাছে, ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

খুলনায় বেড়াতে আসা জামাইর কাছে, ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

 

নিজস্ব প্রতিবেদক :: খুলনার মহানগরীর আড়ংঘাটায় ৩য় শ্রেণীর এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। গুরুত্বর অবস্থায় ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে।

শুক্রবার (১ মে) দুপুর ১২ টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মেয়েটি আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। তারা বারা একজন ভ্যান চালক।

ওই ছাত্রীর বাবা জানান, আজ দুপুর ১২ টায় তাদের বাড়ির পাশের একটি বাড়িতে মো. আকতার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি তার মেয়েকে ধর্ষণ করেছে। মেয়ে সকলের সামনে তার নাম বলেছে। আকতার হোসেন তার শশুর বাড়িতে এসেছেন। তিনি শশুর বাড়িতে বিল্ডিং করেছেন। প্রায় এখানেই থাকেন।

জানা গেছে, অভিযুক্ত আকতার হোসেন বাগেরহাটে জেলার পল্লী বিদ্যুতের এনফোর্সমেন্ট অফিসার। কচুয়া ও চিতলমারী উপজেলার দায়িত্বে আছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। আড়ংঘাটার দক্ষিণপাড়া গ্রামে তার শশুর বাড়ি।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম বলেন, ধর্ষণের ঘটনা জানতে পেরেছি। মেয়েটি বর্তমানের খুমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। আমরা মেয়েটির খোঁজ খবর নিচ্ছি। তাদের আইনগত সকল সহযোগিতা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯