রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার সৌদি আরবের শিক্ষার্থীদের জন্য বিরাট সুখবর!

এবার সৌদি আরবের শিক্ষার্থীদের জন্য বিরাট সুখবর!

অনলাইন ডেস্ক :: সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ শিক্ষার্থীদের মধ্যে অন্তত দুই লাখ ২৩ হাজার জন পরীক্ষা শুরুর প্রথম সপ্তাহে অংশ নিতে পেরেছিলেন। পরে করোনাভাইরাসের জেরে পরীক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায়। দেশটির শিক্ষার্থীরা বর্তমানে অনলাইনে পরীক্ষা দিতে পারবেন।

এদিকে সৌদিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান ৯ মার্চ থেকে বন্ধ আছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি বন্ধ থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে, উপস্থিতির বিষয়টি এড়িয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে।

গত মার্চের মাঝামাঝিতেই সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় জানায়, সে দেশের কিন্ডারগার্টেন ও হাইস্কুলের সকল শিক্ষার্থীকে পরের শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে। আর এজন্য কোনো ধরনের পরীক্ষা কাউকে দিতে হবে না। এমনকি প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফল হিসেবে বিবেচনা করা হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪ হাজার ৯৭ জন এবং প্রাণহানি ঘটেছে ১৬৮ জনের।

গতকাল শুক্রবার পর্যন্ত তিন হাজার পাঁচশ ৫৫ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: আল-আরাবিয়্যাহ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯