সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সংকটময় সময়ে সাংবাদিক ও সংবাদকর্মীদের বাঁচান

সংকটময় সময়ে সাংবাদিক ও সংবাদকর্মীদের বাঁচান

নিজস্ব প্রতিবেদক :: বড়ই স্বার্থপরের মত শোনাবে। সবার কাছে ক্ষমা চেয়ে তবুও দাবিটি তুলছি। আমার প্রস্তাব: অবিলম্বে কোভিড-১৯ পরীক্ষার জন্য ঢাকায় একটি পরীক্ষা কেন্দ্র (টেস্টিং সেন্টার) সংবাদ মাধ্যম কর্মীদের জন্য নির্ধারণ [ডেডিকেটেড] করা হোক।

কোন সংবাদমাধ্যম কর্মী পরিচয়পত্র দেখিয়েই সেখানে পরীক্ষা করে নিশ্চিত হতে পারেন যে, তিনি কোভিড-১৯ আক্রান্ত কিনা।

একটি হাসপাতালও নির্ধারণ [ডেডিকেটেড] করা হোক, যেখানে একইভাবে একজন সংবাদমাধ্যমকর্মী চিকিৎসা সহায়তা নিতে পারবেন।

এমন না যে, এই পরীক্ষা কেন্দ্র বা হাসপাতাল শুধুই সাংবাদিক বা সংবাদমাধ্যম কর্মীদের জন্য নির্ধারিত থাকবে। সবার জন্যই এ সব উন্মুক্ত থাকবে, শুধু সংবাদ মাধ্যম কর্মীরা এখানে একটু অগ্রাধিকার পাবেন।

সম্প্রতি একজন সাংবাদিকের মৃত্যু এবং বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার পর নিজে কোভিড-১৯ আক্রান্ত কিনা এটি পরীক্ষা করার একটি চাহিদা সংবাদ কর্মীদের মধ্যে তৈরি হয়েছে। নানা হাসপাতালে ঘুরে যে অবস্থায় খোকন মারা গেল, তাতে এমন একটি চাহিদাও তৈরি হয়েছে যে, আক্রান্ত কোন সংবাদ কর্মী যাতে প্রয়োজন হলে সরাসরি সেই নির্ধারিত হাসপাতালেই যেতে পারেন। প্রাথমিক ভাবে এই ব্যবস্থা ঢাকায় চালু করে পরে ঢাকার বাইরে সম্প্রসারণ করা যায়।

কোভিড-১৯ যুদ্ধে আমরা সংবাদকর্মীদের সন্মুখসারির যোদ্ধা বলছি, আসলেও তাই। কিন্ত বিনয়ের সঙ্গে বলি: এই যুদ্ধে সন্মুখ সারির অন্য যোদ্ধাদের তুলনায় সাংবাদিক বা সংবাদমাধ্যম কর্মীদের জন্য বিশেষ কিছু করা হয় নাই।

অনুগ্রহ করে সাংবাদিক ও সংবাদকর্মীদের বাঁচান, তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা দিন। পেশাগত দায়িত্ব পালনের ডাকেই সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীরা মাঠে। কোন কিছু না পেলেও জীবন-মৃত্যুকে পায়ের ভৃত্য করে আমার প্রিয় সহকর্মীরা এই দায়িত্ব পালন করবেন, আমি নিশ্চিত।

আজ মে দিবস। মে দিবসের মূল চেতনা: পেশাজীবী-শ্রমজীবীদের জীবন, জীবিকা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। এটি নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। এই বিশেষ পরিস্থিতিতে বিষয়টি নিশ্চিত করা আরও জরুরি। সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের স্বীকৃত সংগঠনগুলো বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত সরকার,

বিশেষত: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলুন। অবশ্যই পাশে থাকবো।

লেখক- মনজুরুল আহসান বুলবুল : সাবেক সভাপতি, বিএফইউজে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯