শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
অনলাইন রিপোর্ট :: অন্তঃসত্ত্বা নারী যদি করোনায় আক্রান্ত হয়। তাহলে সেসব নারীদের উন্নত মানের চিকিৎসাসেবা দেবে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট নতুন কোভিড হাসপাতাল।
কাজ প্রায় শেষ করা হয়েছে, কর্তৃপক্ষ আশা করছে আগামী শনিবার (২ মে) থেকেই রোগীদের ভর্তি কার্যক্রম শুরু করা হবে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান ঢাকা মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘কোনো অন্তঃসত্ত্বা নারী যদি কোভিডে আক্রান্ত হয়, সেসব নারীদের উন্নত মানের চিকিৎসা দেবে নতুন কোভিড হাসপাতাল ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট। এখানে ছয়টি অপারেশন থিয়েটার (ওটি) আছে।
ইমারজেন্সি ওটি ছাড়া আরো দুইটি ওটি গাইনি রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া এখানে মেডিসিন নিউরোসার্জারি, শিশু সার্জারিসহ মোটামুটি সব বিভাগের চিকিৎসকরা থাকবেন। কারণ কোভিড রোগের পাশাপাশি অন্য কোনো রোগে ভুগতে পারেন রোগীরা। তাই তাদের কোভিড রোগের সেবাসহ অন্য রোগের চিকিৎসা দেওয়া হবে। এভাবেই প্রস্তুত করা হচ্ছে ঢাকা মেডিক্যালে বার্ন ইউনিট নতুন কোভিড হাসপাতালটি।’
পরিচালক আরো জানান, বার্ন ইউনিটের পাঁচতলায় থাকবে করোনা রোগীরা সেখানে প্রায় ১০০ জনের মত করোনা রোগীকে রাখা যাবে। আর তিন ও চারতলায় রাখা হবে সাসপেক্ট করোনা রোগীদের।
আর দোতালায় আছে ওটি, আইসিইউ ও এইচডিইউ। সবকিছুই নতুন করে প্রস্তুত করা হয়েছে, কোভিড রোগীদের চিকিৎসার জন্য। এছাড়া হাসপাতালের নতুন ভবনটি ও পরবর্তীতে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হবে।