শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ময়মনসিংহ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে খুন

ময়মনসিংহ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে খুন

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ মহানগরীতে ছাত্রদের মেসে ঢুকে তৌহিদুল ইসলাম খান (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে সাহরি খাওয়ার পর নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

তৌহিদুল নেত্রকোণার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে। সে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন জানান, শুক্রবার ভোরে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছে নাকি চুরি করার জন্য সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে হত্যায় জড়িতদের শনাক্ত ও আটক করতে কাজ করছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯