শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া :: আজ ১ মে বানারীপাড়ার প্রয়াত সাংবাদিক মাহ্তাব মিল্লাতের ১৪তম মৃত্যুবার্ষিকী।
২০০৬ সালের এ দিনে তার মৃত্যু হয়। তিনি বানারীপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে ভুগছিলেন।৷
সাংবাদিক মাহতাব মিল্লাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় পৌর শহরের ২ নং ওয়ার্ডের বাসভবনে পারিবারিকভাবে দোয়ানুষ্ঠান ও বানারীপাড়া প্রেস ক্লাবে কোরানখানির আয়োজন করা হয়েছে।