বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফরিদপুরে করোনা শনাক্ত! ঢাকা ফেরত এক মাদ্রাসা ছাত্রের

ফরিদপুরে করোনা শনাক্ত! ঢাকা ফেরত এক মাদ্রাসা ছাত্রের

নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরে এক মাদ্রাসা ছাত্রের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর সুত্রে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

২০ বছর বয়সী ওই মাদ্রাসা ছাত্র ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ঢাকার কামরাঙ্গির চরে একটি মাদ্রাসায় পড়াশুনা করেন।

ওই মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর সে সহ আরও সাতজন গত ২২ এপ্রিল বাড়িতে আসেন। আজ বৃহস্পতিবার সকালে শুধু তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাড়িটি বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আশেপাশের যাদের সাথে সে মিশেছে তাদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হবে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব ওই শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল হাসপাতালের করোনা বিশেষায়িত ইউনিটে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হবে।

ফরিদপুরে এর আগে নগরকান্দা উপজেলায় চারজন, ভাঙ্গায় তিনজন এবং সদর, সদরপুর, চরভদ্রাসন, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় একজন করে মোট ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯