শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার! চাল চুরির মামলায়

নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার! চাল চুরির মামলায়

অনলাইন ডেস্ক :: নড়াইলে ভিজিডির চাল চুরির মামলায় বরখাস্তকৃত কালিয়া উপজেলার পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১ মে) দুপুরে তাকে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন সময়ে ৮৫ জন জীবিত ও মৃত ব্যক্তির নামে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মতিয়ার রহমান।

এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য যশোর দুদক কার্যালয়ে পাঠানো হয়। পরে দুদক মামলাটি আমলে নেওয়ার পর আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা বলেন, জারজিদ মোল্যার বিরুদ্ধে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯