রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনার মধ্যে জনপ্রিয়তা বাড়ছে মোদির

করোনার মধ্যে জনপ্রিয়তা বাড়ছে মোদির

অনলাইন ডেস্ক :: বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক এর প্রভাব পড়েছে ভারতেও। দেশটিতেও প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সেখানে হাজারের গণ্ডি পেরিয়ে গেছে মৃতের সংখ্যাও।

অথচ এমন আতঙ্কের মধ্যেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বরং আগের চেয়ে অনেক বেশি মানুষ তার নেতৃত্বে বিশ্বাস রাখছেন। ভারতবাসীর একটা বড় অংশের ধারণা নরেন্দ্র মোদিই এই সংকটের সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তিত্ব।

Morning Consultant নামের এক আমেরিকান সংস্থার সমীক্ষা বলছে, করোনা পরিস্থিতির আগের তুলনায় বর্তমানে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। এই মুহূর্তে ভারতের ৮৩ শতাংশ মানুষ মোদির ওপর ভরসা রাখছেন। আগে ছিল ৭৬ শতাংশ। অর্থাৎ করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মোদির জনপ্রিয়তা আরও ৭ শতাংশ বেড়েছে।

এদিকে দুই দেশীয় সমীক্ষক সংস্থা IANS এবং C-Voter তাদের করোনা ট্রাকারে দেখাচ্ছে, মোদির জনপ্রিয়তা আরও অনেকটা লাফিয়েছে। ৭৬.৮ থেকে বেড়ে তা হয়েছে ৯৩.৫ শতাংশ। অর্থাৎ করোনা সংক্রমণ শুরু হওয়ার পর প্রায় ১৬ শতাংশ বেড়েছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা।
২০১৪ সালে ক্ষমতায় আসার আগে থেকেই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন নরেন্দ্র মোদি।

৬ বছর ক্ষমতায় থাকার পরও তার সেই জনপ্রিয়তা অব্যাহত। তবে করোনা হানার আগে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলেন মোদি। দেড় দশকের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলছিল অর্থনীতি। চাকরি হারাচ্ছিলেন লক্ষ লক্ষ মানুষ। দিল্লি সহিংসতার মতো সাম্প্রদায়িক ঘটনা প্রশ্ন তুলেছিল মোদির প্রশাসনিক দক্ষতা নিয়েও। কিন্তু কারোনার বদৌলতে এসব নেগেটিভ ফ্যাক্টর এখন অতীত ।

ভারতবাসী মনে করছে করোনা মোকাবিলায় যে পথে মোদি এগোচ্ছেন, তাতেই নিয়ন্ত্রণে আনা যাবে সংক্রমণ। সঠিক সময়ে লকডাউন জারি করার সিদ্ধান্ত মোদির নেতৃত্বের উপর বিশ্বাস আরও বাড়িয়েছে। ফলে ফের জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন নরেন্দ্র মোদি। সূত্র: সংবাদ প্রতিদিন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯