শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
করোনায় হাজার হাজার তিমি বেঁচে যাচ্ছে

করোনায় হাজার হাজার তিমি বেঁচে যাচ্ছে

নিউজ ডেস্ক :: করোনা ভাইরাস যেন শাপে বর হয়েছে তিমির জন্য। করোনা সঙ্কটের জেরে জাপানে তিমি মাছের মাংস রেকর্ড হারে কমে গেছে। এমনকি, তিমি মাছের মাংসের প্রক্রিয়াজাত করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। এর ফলে বেঁচে যাচ্ছে কয়েক হাজার তিমি মাছের প্রাণ।

আইসল্যান্ডের দু’টি সংস্থার মধ্যে একটি তিমি মাছের শিকার পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সরকারি নিষেধাজ্ঞার কারণে উপকূল থেকে অনেকটা দূরে গিয়ে তিমি শিকার করতে হয়৷ আইসল্যান্ড তিমি শিকারে বিধিনিষেধ চালু করার পর জাপান নিজস্ব তিমি শিকারিদের ভর্তুকি দিতে শুরু করেছে।

বেশ কয়েক বছর আইসল্যান্ডে তিমি শিকার বন্ধ ছিল। কিন্তু ২০০৩ সাল থেকে ফের ‘বৈজ্ঞানিক স্বার্থ’ দেখিয়ে তিমি শিকার শুরু করে আইসল্যান্ড। মূলত ‘মিনকি’ এবং লুপ্তপ্রায় ‘ফিন’ প্রজাতির তিমি মাছ শিকার করা হয় আইসল্যান্ডের উপকূলে। আইসল্যান্ড, নরওয়ে এবং ২০১৮ সাল থেকে জাপানে বাণিজ্যিক স্বার্থে তিমি শিকার হয়।

বাণিজ্যিক স্বার্থে শিকারের ফলে তিমির সংখ্যা রেকর্ড হারে কমে যেতে শুরু করে। অনেক প্রজাতি লুপ্তপ্রায়। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলেও এই স্তন্যপায়ী প্রাণী অস্তিত্ব সঙ্কটের মুখে। তার উপর শিকার। তবে করোনার জন্য আপাতত তিমি মাছের শিকার কমেছে একদমই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯