শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় ধান সংগ্রহে অসহায় কৃষকের পাশে এসইএসডিপি মডেল স্কুলের ২য় টিম

বানারীপাড়ায় ধান সংগ্রহে অসহায় কৃষকের পাশে এসইএসডিপি মডেল স্কুলের ২য় টিম

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় করোনা পরিস্থিতিতে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ২য় দিনের মতো স্বেচ্ছাশ্রমে বোরো ধান সংগ্রহ করে দিয়েছে।

বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সৈয়দকাঠি(পূর্ব) গ্রামের উপকারভোগী কৃষক নূর আলমের ১৫০ শতক জমির ধান সংগ্রহ করে দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র মিস্ত্রী ও রেজাউল কবিরের নেতৃত্বে ২নং টিমে জনবল ছিলো মোট ২৫ জন।
উল্লেখ্য, সারাদেশে মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে লকডাউন পরিস্থিতিতে শ্রমিক সঙ্কটে দিশেহারা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে বোরো ধান সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি।

তাদের আহ্বানে সারা দিয়ে গত ২৯ এপ্রিল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার মলয়ের নেতৃত্বে ১ নং টিমের মোট ১৫ জন জনবল স্বেচ্ছাশ্রমে বিদ্যালয় সংলগ্ন হুমায়ুন মৃধার ১০০ শতক জমির ধান সংগ্রহ করে দিয়েছিল।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার মলয় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা অসহায় কৃষকের পাশে থেকে ধান সংগ্রহে সহযোগিতা করার জন্য কয়েকটি টিম গঠন করে দিয়েছি। সে অনুযায়ী প্রতিটি টিম কাজ করে যাবে।

মামুন আহমেদ
বার্তা পরিবেশক
বানারীপাড়া।
তারিখ: ৩০-০৪-২০২০ খ্রি.

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯