রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় কৃষকদের মাঝে ক্ষেত থেকে ধান সংগ্রহের যন্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ

বানারীপাড়ায় কৃষকদের মাঝে ক্ষেত থেকে ধান সংগ্রহের যন্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ

মামুন আহমেদ, বানারীপাড়া :: মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশ যাতে খাদ্য সঙ্কটে না পড়ে সেজন্য পর্যাপ্ত খাদ্যশস্যের উৎপাদনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষিযন্ত্র প্রদানের পাশাপাশি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

দেশের এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে এ জন্য কৃষকদের পাশে থেকে সবসময় কাজ করছে কৃষি ও কৃষকবান্ধব আওয়ামী লীগ সরকার।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ক্ষেত থেকে ধান সংগ্রহের যন্ত্র, সব্জি বীজ, ফেস মাস্ক ও সাবান বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক

কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শাহে আলম। বানারীপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওলিউল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জালিছ মাহমুদ, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯