রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জে স্বাস্থ্যকর্মীদের বেতনের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে স্বাস্থ্যকর্মীদের বেতনের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মীরা এক বছরের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আউটসোসিং স্বাস্থ্যকর্মী এসোসিয়েশনের আহ্বানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করেন তারা। সংগঠনের সভাপতি আল ইমরানের সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি নাজমা বেগম ও সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র দেবনাথ।

তাদের অভিযোগ, জেলা স্বাস্থ্যবিভাগের অধীনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়ে জেলার ৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তারা কাজ করলেও গত এক বছর যাবত ঠিকাদার তাদের বেতন পরিশোধ করছে না। যার কারণে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে তাদের পাঁচজন স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হলেও তারা দায়িত্ব থেকে পিছপা হননি। ঝুঁকি নিয়েও বিনা পারিশ্রমিকে মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন।

ঠিকাদাররা বেতন পরিশোধ করবে বলে মাসের পর মাস আশ্বাস দিয়ে বছর পার করে দিয়েছে। এখন পর্যন্ত বেতন দেওয়র ব্যাপারে তাদের কোন আগ্রহ নেই।

নারায়ণগঞ্জ আউটসোসিং স্বাস্থ্যকর্মী এসোসিয়েশনের সভাপতি আল ইমরান দেশ রূপান্তরকে জানান, বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনকে লিখিতভাবে আবেদন করলেও এর কোন সমাধান হয়নি।

তিনি দ্রুত সময়ের মধ্যে সকল স্বাস্থ্যকর্মীর এক বছরের বকেয়া বেতন পরিশোধ করতে দাবি জানান সরকারের কাছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯