সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে ১৬৮ করোনায় মৃত্যু, আক্রান্ত ৭৬৬৭

দেশে ১৬৮ করোনায় মৃত্যু, আক্রান্ত ৭৬৬৭

অনলাইন ডেস্ক :: চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমছে।

বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ জনের; কভিড-১৯ এ শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। নতুন মৃতদের তিনজন পুরুষ, দুইজন নারী। এর মধ্যে রয়েছেন একজন সিনিয়র সাংবাদিক, একজন পুলিশ সদস্য।

মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬৮ জন; মোট আক্রান্ত ৭,৬৬৭। আরোগ্য লাভ করেছেন মোট ১৬০ জন। সবশেষ চব্বিশ ঘণ্টায় সেরে ওঠেছেন ১০ জন। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে হালনাগাদ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে ২৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৫,৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ৪,৯৬৫টি নমুনা।

তাতে ৫৬৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। নমুনা সংগ্রহের হার আগের দিনের তুলনায় ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি হলেও পরীক্ষার হার দশমিক শূন্য ৬ শতাংশ কম।

চব্বিশ ঘণ্টার হিসেবে বুধবার মৃতের সংখ্যা ছিল ৮ জন, আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড ৬৪১ জন!

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানানো হয়, ঢাকার হাসপাতালগুলোতে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসের রোগী ভর্তি হয়েছেন ৯৫ জন, হাসপাতালগুলোতে মোট করোনা রোগী রয়েছে ৯৫৬ জন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছুঁই ছুঁই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯