রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২ লাখ ১১ হাজারের বেশি করোনায় মৃত্যু

২ লাখ ১১ হাজারের বেশি করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে পৃথিবী যেন আজ মৃত্যুপুরী। প্রতিদিনেই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

২৮ এপ্রিল, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ১১ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় ২ লাখ ১১ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৬৪ হাজার ৮৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ লাখ ২২ হাজার ৩৮৯ জন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ হাজার ৮০৩ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১০ হাজার ৫০৭ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৯৭৭ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৪১৪ জন।

ইউরোপের আরেক দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৩ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত ২ লাখ ২৯ হাজার ৪২২ জন।

এদিকে ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৩ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৮৪২ জন। এছাড়াও যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২১ হাজার ৯২ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৪৯ জনে।

এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ জন।

বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯১৩ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ১৫২ জনে দাঁড়িয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯