শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সারাদেশের পোশাক শ্রমিকদের ঢাকায় না আসার আহ্বান বিকেএমইএ’র

সারাদেশের পোশাক শ্রমিকদের ঢাকায় না আসার আহ্বান বিকেএমইএ’র

নিউজ ডেস্ক :: পোশাক কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করলেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকার বাইরের শ্রমিকদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছে বিকেএমইএ। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কারখানা চালু করেছে নীটওয়্যার শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির ১ম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম একথা জানান।

তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ গতকাল (রবিবার) ১০৪ ও আজ আরও ৫৪টি, মোট ১৫৮টি কারখানা তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছে। করোনা পরিস্থিতি বুঝে ক্রমান্বয়ে আরও কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করবে। এছাড়া সংগঠনটির সদস্যভুক্ত গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আগামী ২ মে থেকে কাজ শুরু করবে বলে জানান তিনি।

এ সময় তিনি বলেন, জীবন জীবিকার সন্ধানে আমাদের নামতে হবে। করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে যাওয়া অর্থনীতির চাকাকে সচল করতে হবে। এমনই অবস্থার প্রেক্ষাপটে স্বাস্থ্য সুরক্ষাবিধী মেনে গতকাল ২৬ এপ্রিল রোববার থেকে নিটওয়ার সেক্টরে নিটিং ডাইং এবং স্যাম্পল সেকশন খোলার পরামর্শ দেয়া হয়েছিল।

২ মে থেকে গার্মেন্টস সেক্টর পর্যায়ে ক্রমে খুলে দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। তবে খুব জরুরী প্রয়োজনে গতকাল থেকে স্বল্প পরিসরে খোলা যাবে বলে পরামর্শ দেয়া হয়েছিল। সে অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বিকেএমইএ’র ১৩৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টি তাদের কার্যক্রম শুরু করেছে। আজ আরও ৫৪ টি কারখানা খুলেছে। তবে দূর দূরান্ত থেকে আসা শ্রমিক ভাইবোনদের কর্মস্থলে না আসতে অনুরোধ করা হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯