রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের শাবানা আজমির ১০ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিবে

ভারতের শাবানা আজমির ১০ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিবে

অনলাইন ডেস্ক :: ভারতের ১৭২টি জেলার ১০ লাখ মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন শাবানা আজমি। করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে থমকে থাকা অভিবাসী শ্রমিক ও দিনমজুরদের জন্য রেশন, রান্না করা খাবার ও স্যানিটেশন পণ্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলিউডের এই অভিনেত্রী। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ প্রসঙ্গে শাবানা আজমি লিখেছেন- “অ্যাকশন এইড ইন্ডিয়ার সঙ্গী হয়ে ভারতের ২১টি রাজ্যের ১৭২টি জেলার ১০ লাখের বেশি মানুষের কাছে পৌঁছাতে পেরে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। আমরা ত্রাণ হিসেবে রেশন, রান্না করা খাবার ও স্যানিটেশন পণ্য সরবরাহ করছি। আর এই অনুদানে আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ।”

এদিকে, সোমবার (২৭ এপ্রিল) সেলিব্রেটি শেফ বিকাশ খান্না তার টুইটারে একটি পোস্ট শেয়ার করে জানান, শাবানা আজমি বৃদ্ধাশ্রম ও এতিমখানাগুলোতে রেশন দেওয়ার ক্ষেত্রে অনেক বড় সাহায্য করেছেন।

এ প্রসঙ্গে বিকাশ লিখেছেন- “পাঁচ মিনিট আগে সারা ভারতের ৫০টি শহরে ২০০ কুইন্টাল শুকনো রেশন পৌঁছে দেওয়া হয়েছে। এনডিআরএফএইচকিউ কর্মকর্তাদের সাধুবাদ জানাই যারা সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করছেন। খাদ্য পৌঁছে দিচ্ছেন বৃদ্ধাশ্রম ও এতিমখানাগুলোতে। সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই শাবানা আজমিকে।”

বিকাশের টুইটের জবাব দিয়ে শাবানা আজমি লিখেছেন- “আশা করছি এবার তোমার চাপ কিছুটা হলেও কমেছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯