শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানিয়াচং থানার ওসি করোনায় দায়িত্ব পালনে অনীহা প্রত্যাহার

বানিয়াচং থানার ওসি করোনায় দায়িত্ব পালনে অনীহা প্রত্যাহার

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি বানিয়াচংয়ে বেশ কিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছেন। তাদের কোয়ারেন্টিন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে পুলিশ।

কিন্তু বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেন। যার কারণে তাকে পুলিশ সদর দফতরের আদেশে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, জাতির এই দুর্যোগময় সময়ে সরকারি কর্মচারী হিসেবে যেকোনও নির্দেশ আমরা মানতে বাধ্য। বিশেষ করে এখনকার যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের যুদ্ধে নিয়োজিত। জনগণকে সব ধরনের সেবা এবং সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই অবস্থায় ওসির এই দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯