শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পিত্রালয়ে বেড়াতে আসা গৃহবধু খুন

বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পিত্রালয়ে বেড়াতে আসা গৃহবধু খুন

মামুন আহমেদ :: বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিত্রালয়ে বেড়াতে আসা এক গৃহবধু খুন হয়েছে। সে ওই গ্রামের তোতা হাওলাদারের মেয়ে।

জানা গেছে, ২৫ এপ্রিল(১রমজান) শনিবার দুপুরে উপজেলার ইলুহার ইউনিয়নের ইলুহার(মধ্য) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ও চাচাতো ভাইয়েরা পিত্রালয়ে বেড়াতে আসা মাহমুদা(২৮) নামের ওই গৃহবধুকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক সন্তানের জননী ওই গৃহবধুর মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত গৃহবধুর ভাই সবুজ হাওলাদার বাদী হয়ে ৫ জনকে আসামী করে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো তিন সহোদর ফোরকান হাওলাদার, ফরিদ হাওলাদার ও শাকিল হাওলাদার, তাদের পিতা গাফ্ফার হাওলাদার ও মা দোলেনা বেগম।

মামলা সূত্রে জানা গেছে, ইলুহার(মধ্য) গ্রামের তোতা হাওলাদার ও তার ভাই গাফ্ফার হাওলাদারের পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২৫ এপ্রিল দুপুরে দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়ার এক পর্যায়ে আসামীরা তোতা হাওলাদার(৬৫), তার স্ত্রী হাফিজা বেগম(৫৫) ও বেড়াতে আসা তাদের মেয়ে মাহমুদাকে পিটিয়ে ও পরে কুপিয়ে আহত করে।

গুরুতর আহত অবস্থায় তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বেরত চিকিৎসক মাহমুদা বেগমকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ট্রান্সফার করে। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা মারা যায়। ঢাকা মেডিকেল তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল জানান, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের পর আসামীদের গ্রেফতার করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯