শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে

বরিশাল বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে

নিউজ ডেস্ক :: বরিশাল নগরীর বেসরকারি রয়েল সিটি হাসপাতালে সোমবার ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোনিয়া আক্তার(২৪) নামে ওই গৃহবধূর সিজার হওয়ার পর ইনফেকশন হওয়ায় পুনরায় অপারেশন করাতে গেলে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে।

মৃত সোনিয়া ঝালকাঠির বিনয় কাঠী গ্রামের হাওলাদার বাড়ির মো: সাইফুল ব্যাপারীর স্ত্রী। এ ঘটনায় গৃহবধূ সোনিয়ার স্বজনরা আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে কোতয়ালী পুলিশ।

সোনিয়ার মা রহিমা বেগম জানিয়েছেন, এক মাস পূর্বে সোনিয়াকে রয়েল সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক কন্যা সন্তানের জন্ম দেন সোনিয়া। ওই সময় মা-মেয়ে উভয়েই সুস্থ থাকলেও কিছু দিন পরে সোনিয়া সিজারিয়ানের জায়গাতে ব্যথা অনুভব করে।

গত ২৩ এপ্রিল তাকে পুনরায় রয়েল সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সনিয়াকে পুনরায় জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে বলে জানান চিকিৎসক।

সোনিয়ার মা বলেন, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সোমবার সোনিয়াকে পুনরায় অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়। এসময় সেখানে ছিলেন রয়েল সিটি হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল বারি ও সার্জারি চিকিৎসক ডা. মনিরুল হাসান। অপারেশন টেবিলেই মৃত্যু হয় সোনিয়ার।

সোনিয়ার ভাই বাবুল হাওলাদার অভিযোগ করেন, অপারেশনের দীর্ঘ সময় পর চিকিৎসকরা বের হয়ে বলেন, ‘সোনিয়ার জ্ঞান ফিরছে না। শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।’ স্বজনরা সোনিয়াকে শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রোগী অনেক আগেই মারা গেছে বলে জানান।
এ নিয়ে মৃতর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে, রয়েল সিটি হাসপাতালে সোনিয়া মারা যাওয়ার পরেও পরীক্ষা নিরীক্ষা বাবদ ১২ হাজার টাকা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, নিহতের ভাই বাবুল হাওলাদার। এপ্রসঙ্গে জানতে রয়েল সিটি হাসপাতালে যোগাযোগ করলে কর্তৃপক্ষ কোন মন্তব্য করেননি।

এব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, রয়েল সিটি হাসপাতালে সিজার করাতে গিয়ে গৃহবধূর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় মৃত গৃহবধূর পরিবার থেকে অভিযোগ করেছেন। থানার একটি টিমও ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি নুরুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯