শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মনপুরায় মেম্বারের হামলায় শিশুর চোখ জখম

মনপুরায় মেম্বারের হামলায় শিশুর চোখ জখম

অনলাইন ডেস্ক :: ভোলার মনপুরায় ইউপি সদস্য আবু তাহের আবু মিয়ার সন্ত্রাসী হামলায় ৪ বছরের শিশুর একটি চোখ জখম হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে হতদরিদ্র ওই শিশুটির পরিবার। শিশুটির সুখের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তার শেষ নেই পরিবারটির।

জেলা প্রশাসন এবং পুলিশ অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বলে জানালেও আবু মেম্বারের লোকজন ওই পরিবারটিকে নানাভাবে ভয়-ভীতি এবং প্রলোভন দেখাচ্ছে। তবে তাকে সঠিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় মানবাধিকার এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, শনিবার সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ীরা দোকান খুললে বাজার কমিটির সেক্রেটারি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের মেম্বার আবু তাহের আবু মিয়া বিভিন্ন দোকানদারদের লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এত ভয় পেয়ে বাজারে আসা দাশেরহাট গ্রামের চা দোকানী জসিম তার স্ত্রী ও চার বছরের শিশু পুত্রকে নিয়ে একটি কাপুড়ের দোকানে ঢুকে পড়ে। আবু মেম্বারের ভয়ে দোকানদার দোকান বন্ধ করে দিলে আবু মেম্বার লোকজন নিয়ে ওই দোকানে সন্ত্রাসী হামলা চালায়। আবু মেম্বার দরজা ভেঙ্গে ফেললে দরজার কাঠের আঘাতে শিশুটির চোখ মারাত্মকভাবে জখম হয়।

স্থানীয়রা শিশুটিকে মনপুরা হাসপাতালে নিলে চিকিৎসক তার অবস্থা শোচনীয় দেখলে শিশুটিকে বরিশাল নিয়ে চিকিৎসা করতে বলে। শিশুটির অভিভাবকরা অঘোষিত লকডাউন এর মধ্যে যেতে পারেনি। ভোলা এসে ডাক্তার আলাউদ্দিনের চেম্বারে তার চিকিৎসা করায়। শিশুটি সুস্থ হতে আরো অনেক সময় লাগবে বলে জানায় চিকিৎসক।

এ ব্যাপারে আবু মেম্বারের সাথে আলাপ করলে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুল স্বীকার করেন। একই সঙ্গে শিশুটির যাবতীয় চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেন।
এদিকে এই ঘটনায় ভোলার মানবাধিকার ও শিশু সংগঠন গুলোর কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আবু মেম্বারের সুষ্ঠু বিচারের দাবি জানান।

এ বিষয়ে মনপুরা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই কঠোর বিচার করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯