বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বাকেরগঞ্জে ভাগ্নেদের হামলায় মামা খুন

বরিশাল বাকেরগঞ্জে ভাগ্নেদের হামলায় মামা খুন

ডেস্ক নিউজ :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাগ্নেদের হামলায় মামা আপাং তালুকদার (৩৫) নিহত হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘূণী গ্রামে তাকে বেদম পিটিয়ে আহত করে ভাগ্নেরা। বেলা ১টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু ঘটে। আপং তালুকদার কবাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেন তালুকদার ওরফে সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে সৎ বোনের ছেলে রাজু ও রাসেলের সঙ্গে আপাং তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সম্প্রতি বিরোধীয় জমিতে রান্নাঘর তোলা নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়।

রোববার সকাল ৮টার দিকে আপাং শিয়ালঘুনির নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে ভাগ্নে রাসেল ও রাজুসহ অন্যান্যরা আপাংকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। সেখানে জমির ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আপাংকে শাবল দিয়ে উপর্যপুরি পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে প্রতিবেশীরা আপাংকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রান্না ঘরে চাল দেয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে। এ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ নিয়ে কেউ আসেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯