শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মীরগঞ্জের খেয়াঘাট সড়ক পথে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ যাতায়াতের একমাত্র পথ। এই তিন উপজেলার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করে যাতায়াত করে। কিন্তু মীরগঞ্জ ফেরিঘাটের কথিত ইজারাদারদের যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও ঘাটের অব্যবস্থাপনা চরমে পৌঁছেছে।
ঘাটে সরকারি তালিকাতে জনপ্রতি ভাড়া ৬ টাকা হলেও, নেওয়া হয় ১০ টাকা এবং মোটরসাইকেলে ১৬ টাকার পরিবর্তে নেওয়া হয় ৩০ টাকা। অধিকাংশ সময় ট্রলার পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।