শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
অনলাইন নিউজ :: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যাতায়াতের রাস্তা বন্ধ সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় আবারও একটি এজাহার দায়ের করা হয়।
গত রোববার জানা যায়, সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের মধ্য হাটবামুনি গ্রামের জিয়াউর রহমানসহ আরও বে কিছু পরিবার দীর্ঘ ৮৫ বছর ধরে একটি রাস্তা দিয়ে বাড়িতে যাতায়াত করে আসছিলেন।
এমতাবস্থায় দক্ষিণ হাটবামুনি গ্রামের আজগর আলী গংরা পেশী শক্তি খাটিয়ে ওই রাস্তাটি বন্ধ করে দেয়। এতে অর্ধশতাধিক মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঘটনায় জিয়াউর রহমান গংদের দায়ের করা দুটি মামলা বিচারাধীনও রয়েছে। এরই জেরে শুক্রবার দিবাগত রাতে জিয়াউর রহমানের বসতবাড়িতে আজগর আলী তার দলবল নিয়ে আকস্মিকভাবে হামলা চালায়।
এতে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও টিনসেট ঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় বাধা দিতে গিয়ে হামলাকারিদের মারপিটের শিকার হন ভুক্তভোগি জিয়াউর রহমান ও তার লোকজন।
ক্ষতিগ্রস্ত জিয়াউর রহমান জানান, অগ্নিসযোগের ঘটনায় ২২ জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
বর্তমানে বিবাদীদের অব্যাহত হুমকি চরম নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। যে কোন সময় আসামিরা বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তবে অগ্নিসংযোগের ঘটনাটি অস্বীকার করেছে আজগর আলী ও তার লোকজন। তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে এমনটাই দাবি করছেন।
সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।