মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার কর্মহীনদের প্রণোদনা ঘোষণা: প্রধানমন্ত্রীর

এবার কর্মহীনদের প্রণোদনা ঘোষণা: প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক :: করোনাকালে কর্মহীন মানবেতর জীবন কাটাচ্ছে যারা তাদের জন্য ২ হাজার টাকা করে ৪০ লাখ পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই খবর শুনে যারপরনাই ভালো লেগেছে। কিন্তু কথা হচ্ছে, প্রণোদনা কিংবা ত্রাণ যেটাই বলি না কেন সেটা কি আদৌ লোকের কাছে পৌঁছাবে? গত কয়েকদিন ধরে আমরা দেখছি, এ পর্যন্ত কয়েকটি জেলায় চাল, টিসিবির পণ্য, ছোলা, তেল, চিনি জব্দ করা হয়েছে। এগুলোর সঙ্গে বিভিন্ন জেলার স্থানীয় সরকারের কর্তাব্যক্তিরা জড়িত বলে খবর প্রকাশিত হয়েছে।

তাহলে প্রশ্ন ওঠে, যেখানে দৃশ্যমান বস্তা বস্তা চাল, তেল, চিনি, ছোলা দিনের আলোয় লোপাট হয়ে যাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত অর্থ সহায়তা উদ্দিষ্ট ব্যক্তি বাদে প্রভাবশালীদের পকেটে চলে যাওয়াটা মামুলি ব্যাপার নয় কি? গত কয়েকদিন আগে এই লেখকের এলাকার (রাজবাড়ি) একজন মহিলার সঙ্গে কথা হচ্ছিল। তার ছেলেমেয়ে নেই, স্বামী নেই। অন্যের বাড়িতে কাজ করতে পারলে খাওয়া জোটে নচেৎ না। জিজ্ঞেস করলাম ইউনিয়ন পরিষদে এই যে দফায় দফায় চাল দেওয়া হচ্ছে আপনি পেয়েছেন? বললেন, ‘নাহ! দুদিন করে গিয়ে ফিরে এসেছি।’ এমন অবস্থা অনেকেরই। ঘোষিত ত্রাণ সহায়তা ঠিকমত পাচ্ছেন না। তাহলে যাদের প্রকৃতপক্ষেই এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা পাওয়া উচিত তারা কি আসলেই প্রধানমন্ত্রীর ঘোষণা কর্তৃক ঘোষিত বিশেষ প্রণোদনা পাবে? নাকি শুধু কাগজ কলমের আড়ালে এই টাকার ভাগও চলে যাবে যাদের মাথায় তেল বিদ্যমান তাদের ঘরে!

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯