রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৯ মে পর্যন্ত পাকিস্তানের লকডাউন বাড়লো

৯ মে পর্যন্ত পাকিস্তানের লকডাউন বাড়লো

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান।

শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আসাদ উমর জানান, আরও ১৫ দিনের জন্য লকডাউন বাড়ানো হয়েছে। রমজানের মাঝামাঝি ৯ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ থাকবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭০০ ছাড়িয়েছে। দেশটিতে মোট ২৪৮ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।

লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণায় আসাদ উমর বলেন, আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউনের মেয়াদ আরও ১৫ দিনের জন্য বহাল রাখার। ফলে ত ৯ মে পর্যন্ত জারি থাকবে।
বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেড্রোস আডানম গ্রেবিয়েসুস সতর্ক করে বলেছিলেন, কার্যকর পদক্ষেপ না দিলে পাকিস্তানে জুলাইয়ের মাঝামাঝিতে ২ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯