সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩১৫ জন কারাবন্দী! কিশোরগঞ্জের মুক্তি

৩১৫ জন কারাবন্দী! কিশোরগঞ্জের মুক্তি

অনলাইন নিউজ :: করোনা ভাইরাস পরিস্থিতিতে কারাবন্দীরাও ঝুঁকির বাইরে নেই। সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশের কারাগারগুলো থেকে লঘু অপরাধে দণ্ডিত আসামিদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই নির্দেশের আলোকে কিশোরগঞ্জে দণ্ডিত ৩১৫ জনের তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়া গেলে তাদের মুক্তি দেওয়া হবে। তবে বড় ধরনের অপরাধীরা এ সুযোগ পাবেন না।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ।

তিনি জানান, সরকারের সেই নির্দেশনা অনুযায়ী ছোট অপরাধের সঙ্গে জড়িত, বৃদ্ধ বা অসুস্থদের তালিকা পাঠানো হয়েছে। এদের মধ্যে ৭০ থেকে ৯৫ বছর বয়সী ১৩ জনের নাম রয়েছে। বাকিরা ৬ মাস ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তা ছাড়া ভালো ব্যবহার বা কাজ করেছেন এমন বন্দিও রয়েছেন তালিকায়। এই তালিকা থেকে বিবেচনা করে সরকার যাদের মুক্তি দেওয়ার নির্দেশনা দিবে সেই অনুযায়ী নির্ধারিত বন্দিরাই মুক্তি পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯