রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফিফা ১৩৯ মিলিয়ন ইউরো দিয়ে, করোনা মোকাবিলায় সাহায্য করবে

ফিফা ১৩৯ মিলিয়ন ইউরো দিয়ে, করোনা মোকাবিলায় সাহায্য করবে

করোনার ধাক্কায় বিপর্যস্ত ফুটবলকে বাঁচাতে সাহায্যের হাত বাড়াল ফিফা। আজ (শুক্রবার) সংস্থাটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, সদস্য দেশগুলোর জন্য ১৫০ মিলিয়ন ইউএস ডলার (১৩৯ মিলিয়ন ইউরো বা ১ হাজার ২৭৫ কোটি টাকা প্রায়) অর্থ সাহায্য দেওয়া শুরু হয়েছে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, কোভিড-১৯ মহামারির কারণে ফুটবল বিশ্বে যে ক্ষতি হয়েছে, তা সামলে ওঠার প্রথম ধাপ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে ২১১ সদস্য দেশকে এই সহায়তা অর্থ বণ্টন করে দেয়া হবে।

ফিফা জানায়, সদস্য ২১১ টি দেশের প্রতিটি আগামী কয়েকদিনের মধ্যে ৫ লাখ ইউএস ডলার (প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা) করে পেয়ে যাবে। সে সঙ্গে ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধা পাবে।

ইনফ্যান্তিনো বলেন, ‌‘এই মহামারি পুরো ফুটবল বিশ্বকে বিরল এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তীব্র এই সংকটে সহযোগিতা করা ফিফার দায়িত্বের মধ্যে পড়ে।’

তিনি যোগ করেন, ‘এই কাজ শুরু হলো সদস্য সে দেশগুলোকে জরুরি অর্থ সাহায্য দেয়ার মাধ্যমে, যারা এই সময়টায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। ফুটবল বিশ্বের এই সংকটকালে সুদূরপ্রসারী আর্থিক সাহায্য পরিকল্পনার প্রথম ধাপ এটা।’

ফিফা জানিয়েছে এই অর্থ ২০১৯ এবং ২০২০ সালের অপারেশনাল ফান্ড থেকে দেয়া হচ্ছে। এমনিতেও সদস্য দেশগুলোকে অর্থ সাহায্য দিয়ে থাকে ফিফা, তবে সেটা থাকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করা সাপেক্ষে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯