সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নিউজ অনলাইন :: ভোলার বোরহানউদ্দিন ও মনপুরায় এক শিশু এবং এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০ টায় তাদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরা উভয়ই স্থানীয় বলে জানা গেছে। এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছর বয়সী এক শিশু ও মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ২২ বছরের এক যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।