রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিশাত এখন শুধুই স্মৃতি স্বামীর কাছে

নিশাত এখন শুধুই স্মৃতি স্বামীর কাছে

নিউজ ডেস্ক :: মহামারি করোনা ভাইরাসে নিভে গেল নিশাত আফছা চৌধুরী (২৮) নামের কুলাউড়ার এক গৃহবধূর প্রাণ।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ সাথে লড়াই করে শেষ পর্যন্ত পরাজিত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাঁকে।

এভাবে অকালেই চলে যাওয়া নিশাতের স্বামীসহ সকল নিকটাত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর কাছে স্ত্রী নিশাত চৌধুরী এখন শুধুই কেবলই স্মৃতি।

সূত্র জানায়, নিশাত আফসা চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে স্বামী আফাজুর রহমান চৌধুরী ফাহাদের সাথে বসবাস করতেন। তাঁর স্বামীর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করেরগ্রামে।

স্বামী ফাহাদ দেশে থাকাকালীন সময়ে কুলাউড়ায় গণমাধ্যমে কাজ করতেন এবং একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিউইয়র্কেও ইউএস বাংলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানায়, মৃত্যুর দুইদিন পূর্বে স্বাভাবিক অসুস্থতা (জ্বর, কাঁশি) নিয়ে যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ডাক্তারদের দ্রুত চিকিৎসা দিলেও নিশাত আফসা না ফেরার দেশে চলে যান। তাঁকে হারিয়ে স্বামী ফাহাদ ও তাঁর বাবার বাড়ির সকল আত্মীয়-স্বজন বাকরুদ্ধ হয়ে পড়েন।

নিশাতের স্বামী গণমাধ্যমকর্মী আফাজুর রহমান চৌধুরী ফাহাদ কান্না জড়িত কণ্ঠে মঙ্গলবার রাত সাড়ে আটটায় এ নিজস্ব প্রতিবেদককে জানান, মহামারি করোনায় এভাবে প্রিয়তমা স্ত্রীকে হারাতে হবে কখনো কল্পনাই করিনি। কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। বার বার তিনি বলেন, এই দাম্পত্য জীবনে স্বামী হিসেবে নিশাতের সাথে অনেক স্মৃতি রয়েছে।

একজন স্বামী হিসেবে তাঁর কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আমার স্ত্রী নম্র, ভদ্র ও নামাজী ছিল। নিউইয়র্কে পার্ক মুসলিম ফিনারেল সেন্টারের তত্ত্বাবধানে নিশাতের জানাযা শেষে নিউজার্সিতে অবস্থিত কুলাউড়া সমিতির কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯