মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে হাহাকার খাবারের জন্য: রিজভী

দেশে হাহাকার খাবারের জন্য: রিজভী

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি না নেয়ার কারণে দেশে করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আজকে করোনার কারণে সারাদেশে খাবারের জন্য হাহাকার চলছে। কর্মহীন মানুষ খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরে দু:স্থ ও গরিব মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ ও রান্না করা খাবার বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে করোনাভাইরাস বিপর্যয় নামিয়ে দিয়েছে। মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশে করোনা মোকাবিলায় যে ধরনের আগাম প্রস্তুতি নেয়া দরকার ছিলো সেটা বর্তমান সরকার করেনি।

অন্যদিকে ভিয়েতনাম, ভূটান সহ অনেক দেশ আছে যারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিল বলে সেসব দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কম। ফলে বাংলাদেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, সারাদেশে কর্মহীন মানুষ খাবার পাচ্ছেনা। সারাদেশে খাবারের হাহাকার চলছে। দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে। কিন্তু আমরা কি দেখছি নিম্নআয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে সাধারণ জনগণ সরকারি ত্রাণ পাচ্ছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯