সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় প্রতি দিনে ২ হাজার মানুষের মৃত্যু: যুক্তরাষ্ট্রে

করোনায় প্রতি দিনে ২ হাজার মানুষের মৃত্যু: যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক :: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনে গড়ে দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব বলছে, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫০ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার বৈশ্বিক মহামারীতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। যদিও বৃহস্পতিবার পর্যন্ত অনেক রাজ্যের প্রতিবেদন পাওয়া যায়নি।
ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। তখন থেকে মাত্র পাঁচ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার।

আর মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৩০ হাজারে পৌঁছায়। যেটা ছিল পাঁচ দিনের মধ্যে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা বৃদ্ধি। এপ্রিলে গড়ে ৩০ হাজার লোক ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।
কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে পরীক্ষার সক্ষমতায় অপর্যাপ্ততা রয়ে গেছে। নমুনা সংগ্রহের জন্য সোয়াবসহ বিভিন্ন উপকরণেরও কমতি রয়েছে। এছাড়া কীভাবে লোকজন আক্রান্ত হচ্ছেন, তা খুঁজে বের করতে যথেষ্ট কর্মীরও অভাব রয়েছে।

তবে সারি সারি এই মৃত্যুর মিছিলেও বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশটিতে বেকারত্বের হার বাড়ছে। কাজেই করোনাভাইরাসের দরুন মারাত্মক অর্থনৈতিক খেসারত দিতে হবে যুক্তরাষ্ট্রকে।
গত পাঁচ সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুই কোটি ৬৫ লাখ লোক বেকারত্বের সুবিধা চেয়ে আবেদন করেছেন। দেশটির দীর্ঘ কর্মসংস্থার বৃদ্ধির ইতিহাসকে মারাত্মক খর্ব করেছে এই নোভেল করোনাভাইরাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯