সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করােনা মোকাবিলায় চতুর্থ ত্রাণ প্যাকেজ পাস: মার্কিন কংগ্রেসে

করােনা মোকাবিলায় চতুর্থ ত্রাণ প্যাকেজ পাস: মার্কিন কংগ্রেসে

অনলাইন ডেস্ক :: মার্কিন কংগ্রেসে করোনা ভাইরাস মোকাবিলায় চতুর্থ ত্রাণ প্যাকেজ পাস হয়েছে। ত্রাণ প্যাকেজটি পাস হওয়ার ফলে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ত্রাণ তহবিল ৩ লাখ কোটি ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পাস হওয়া প্যাকেজের আর্থিক মূল্য ৪৮ হাজার ৪০০ কোটি ডলার। প্রতিনিধি পরিষদে বিলটি ৩৮৮-৫ ভোটে পাস হয়েছে।

মঙ্গলবার সিনেটে সর্বসম্মতিতে পাস হওয়া বিলটি দ্রুত স্বাক্ষর করে আইনে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির ক্ষেত্রে শীর্ষে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের।

ফলে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৬১ জন। দেশটিতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬ হাজার ৯৭১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৬৪৬ জন।

ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটরা আরেকটি ত্রাণ বিল পাস করতে চাইছেন, যার মূল্য প্রায় ১ লাখ কোটি ডলার। কিন্তু ট্রাম্পের রিপাবলিকান দলের সদস্যরা এটি পাসে আগ্রহী নন।

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ ত্রাণ প্যাকেজ। করোনার কারণে লকডাউনে হাজার হাজার আমেরিকানকে বাধ্য করেছে বেকার ভাতার জন্য আবেদন জানাতে অথবা খাদ্য ব্যাংকের সামনে লাইন করে দাঁড়াতে। পুনরায় ব্যবসা শুরু করতে পারা নিয়ে সংশয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯