শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি সংর্ঘষে নিহত দুই

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি সংর্ঘষে নিহত দুই

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো তিন জন। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই বাহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজলোর ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া চেকপোস্ট এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলে সিএনজি যাত্রী নেত্রকোনার মদন থানার চানগাঁও এলাকার সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৫০) ও বরিশাল সদর এলাকার কালু মুন্সীর ছেলে আলী মিয়া (৭০) মারা যান। এ সময় আহত হয় আরো তিন জন। তারা সবাই ফতুল্লা এলাকায় যমুনা তেলের ডিপোর সামনে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জ লকডাউন হওয়ায় তারা কাজের খোঁজে বৃহস্পতিবার সকালে সিএনজি যোগে সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল।

ঘটনার পরপর ট্রাকসহ চালক পালিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯