সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার ক্যাটরিনা কাইফ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন

এবার ক্যাটরিনা কাইফ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন

নিউজ ডেস্ক :: লকডাউনের পরিস্থিতিতে বিশ্বজুড়েই বাড়ছে বেকারত্ব। কর্মহীন হয়ে পড়ছেন মানুষ। এমন অবস্থায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে পৃথিবী। বিপর্যয়ে দেশে দেশে এগিয়ে এসেছেন নানা অঙ্গনের তারকারা।

তারমধ্যে বলিউডের অনেকেই দেশটির মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। নুন আনতে পান্তা ফুরোয় এমন দিনমজুরদের দায়িত্ব নিলেন ক্যাটরিনা কাইফ।

অভিনেত্রী জানিয়েছেন, মহারাষ্ট্রের ভান্ডারা জেলার দিনমজুরদের খাবার ও স্বাস্থ্য সচেতনতার জন্য প্রয়োজনীয় জিনিসের দায়িত্ব তিনি নেবেন। তিনি তার ব্র্যান্ড কায় বিউটির তরফে অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্যাটরিনার সংস্থার সঙ্গে এই কাজের উদ্যোগ নিয়েছে ডি’হাত ফাউন্ডেশন। দুটি সংস্থা যৌথভাবে এই কাজে অংশ নেবে।

ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি চলছে। এই সময় অনেকেই খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু কিছু মানুষ আছেন যাঁদের কষ্ট অন্যদের চেয়ে আরও অনেক বেশি। তাদের পাশেই দাঁড়াতে চায় তার সংস্থা।

ডি’হাত ফাউন্ডেশনের সঙ্গে এই কাজে চুক্তিবদ্ধ হতে পেরে তিনি গর্বিত। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় দিনমজুরদের তাদের এই দুই সংস্থার পক্ষ থেকে খাবার ও স্বাস্থ্য সম্পর্কিত মৌলিক চাহিদাগুলি সরবরাহ করা হবে।

এরমধ্যে যেমন পড়ে স্যানিটাইজার, সাবান; তেমনই পড়ে অ্যান্টি ব্যাকটেপিয়াল লিকুইড, স্যানিটারি প্যাড, অতি প্রয়োজনীয় ওষুধ ইত্যাদি।

ক্যাটরিনা আরও বলেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই এই পরিস্থিতির মোকাবিলা সম্ভব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯