রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সৌদি পবিত্র রমজানে দুই মসজিদে তারাবি পড়ার অনুমতি দিলো

সৌদি পবিত্র রমজানে দুই মসজিদে তারাবি পড়ার অনুমতি দিলো

অনলাইন ডেস্ক :: পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের দুটি মসজিদে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছে বাদশা সালমান বিন আবদুল আজিজ।

তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে আগের মতোই বিধিনিষেধ আরোপ রয়েছে।

বুধবার সৌদির সরকারি নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন।

জনা গেছে, রমজানে কয়েক ঘণ্টার জন্য সৌদির বিভিন্ন শহরে কারফিউ শিথিল করার পরিকল্পনা করা হচ্ছে। এ সময়ের মধ্যে যেন আশপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে।

এদিকে সোমবার দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির টুইটার পেজে করোনার প্রাদুর্ভাবের কারণে মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে রমজানে তারাবিহ নামাজের রাকাত সংখ্যা কমানোর ঘোষণা দেয়।

জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেইখ আব্দুর রহমান আল সুদাইস জানিয়েছেন, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে তারাবিহ’র নামাজ আদায় করা হবে। তবে এতে সাধারণ মসুল্লি থাকতে পারবেন না। কেবল প্রেসিডেন্সির সদস্য ও মসজিদের পরিচ্ছন্নতা কর্মীরা নামাজে অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়া দুই পবিত্র মসজিদেই এবার তারাবিহর নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত আদায় করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯