রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: মাদারীপুরে ২৪ ঘণ্টায় আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ২৬ জন হলো।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।
তিনি জানান, নতুন আক্রান্ত ব্যক্তি রাজৈর উপজেলার বাসিন্দা। তাকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রিয়াজ আহমেদ আরো জানান, এ পর্যন্ত মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ২৬ জন হয়েছে। এরমধ্যে শিবচরে ১৭ জন, সদর উপজেলায় পাঁচজন, রাজৈরে তিনজন, কালকিনিতে একজন রয়েছেন।