বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে প্রতিবন্ধী অসহায় পরিবারের মাঝে ডিএলআরসির খাদ্যসামগ্রী বিতরণ

বরিশালে প্রতিবন্ধী অসহায় পরিবারের মাঝে ডিএলআরসির খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: প্রতিবন্ধী শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশাল উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের (ডিএলআরসি অফিস) কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীলের নেতৃত্বে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব অর্থায়নে নগরীর কাউনিয়া, শিশুপার্ক কলোনি, চরমোনাই খেয়াঘাট কলোনি ও রসুলপুর এলাকার প্রতিবন্ধী শিশু পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

একইদিন আসন্ন রমজান উপলক্ষে করোনার প্রভাবে সরকারের নির্দেশে ঘরে থাকা নিন্ম আয়ের দিনমজুর শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, আলু বিতরণ করা হয়।

অপরদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালের কাঠালিয়ার কর্মহীন মানুষের মাঝে বুধবার সকালে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী আনোয়ার জাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আজাদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সদর ইউপির তিন শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, যুবলীগ নেতা মিঠু সিকদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯