রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা.মেরিনা করোনায় আক্রান্ত

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা.মেরিনা করোনায় আক্রান্ত

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা.মেরিনা করোনায় আক্রান্ত হয়েছেন ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০শে এপ্রিল ডা. মেরিনার দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। দ্বিতীয় বারের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। গতকাল ২১শে এপ্রিল রাত ১১ টায় ডা.মেরিনার রিপোর্ট দুমকিতে এসে পৌঁছায়।। ডা. মেরিনা দুমকিতে করোনায় আক্রান্তে মৃত্যু দুলাল চৌকিদারের চিকিৎসা প্রদান করা ডা. জাহিদের স্ত্রী । দুমকি উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি আরও জানায়, ডা.মেরিনা সম্পূর্ন সুস্থ আছেন। তাঁকে আইইডিসিআরের নির্দেশনা অনুসরন করে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। উল্লখ্য, গত ১১ই এপ্রিল হোম কোয়ারেন্টাইনে থাকা ডাক্তার মেরিনাসহ দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন ডাক্তারের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তখন তার রিপোর্ট নেগেটিভ হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯