বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই বৃদ্ধার লাশ মিললো! নারায়ণগঞ্জের রাস্তায়

দুই বৃদ্ধার লাশ মিললো! নারায়ণগঞ্জের রাস্তায়

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা দুই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড পুলিশ বক্সের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

পাশাপাশি সানারপাড় পিডিকে পাম্প এলাকার রাস্তা থেকে আরেক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রাস্তার পাশে দুই নারীর মরদেহ পড়ে থাকলেও করোনাভাইরাসের আতঙ্কে এগিয়ে যায়নি কেউ।

তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) কামরুল ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই দুই বৃদ্ধকে ৭-৮ দিন ধরে শিমরাইল ও সানারপাড় এলাকায় অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯