রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৬৪ বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরলেন

১৬৪ বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরলেন

অনলাইন ডেস্ক :: ভারত থেকে দ্বিতীয় দফায় আরও ১৬৪ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

করোনা ভাইরাসের কারণে প্লেন চলাচল বন্ধ থাকায় এসব বাংলাদেশি ভারতে আটকা পড়েন। তারা চিকিৎসা ও ব্যবসায়িক কাজে ভারতে গিয়েছিলেন।

এসব নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ উদ্যোগ নিলে ভারত বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়। তাদের ফিরিয়ে আনতে এগিয়ে আসে বেসরকারি খাতের ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৩৭-৮০০ যোগে চেন্নাই থেকে ১৬৪ জনকে নিয়ে ইউএস বাংলার বিএস-২১০ ফ্লাইটটি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দেশে পৌঁছে। ইমিগ্রেশনে স্ক্রিনিংয়ের পর তারা বিমানবন্দর ত্যাগ করবেন।

যদিও ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরেছেন, তাদের করোনা ভাইরাস পরীক্ষা করেই যাওয়ার ছাড়পত্র দেয় কর্তৃপক্ষ। তারপরও প্রয়োজন অনুযায়ী তাদের প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হতে পারে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯