বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুষ্ঠু হোক সরকারি ত্রাণ বিতরণ

সুষ্ঠু হোক সরকারি ত্রাণ বিতরণ

অনলাইন নিউজ :: নিজের ক্ষেতের সবজি নিয়ে এক কৃষক গেলেন বঙ্গবন্ধুর বাসভবনে। বাড়ির কেয়ারটেকার মুহিত তাকে বসিয়ে সবজিগুলো নিয়ে গেলেন দোতলায়। বঙ্গবন্ধু টেলিফোনে কথা বলছিলেন। কথা বলা অবস্থায় কেয়ারটেকার মুহিত তাকে সবজির কথা বললেন।

বঙ্গবন্ধু পাঞ্জাবির পকেট থেকে ২০ টাকা বের করে দিলেন। সিঁড়ি দিয়ে নামার সময় কেয়ারটেকার মুহিত ভাবল সামান্য কিছু সবজির জন্য ২০ টাকা দেওয়ার কী দরকার। সে ১০ টাকা রেখে দিয়ে বাকি ১০ টাকা দিল কৃষকের হাতে। টাকা পেয়ে কৃষক অবাক হল এবং দৌড়ে দোতলায় উঠে গেল। ততক্ষণে টেলিফোন রাখলেন বঙ্গবন্ধু।

কৃষক বঙ্গবন্ধুর কাছে ১০ টাকা ফেরত দিয়ে বললেন, ‘এগুলো আমার ক্ষেতের সবজি, আমি আপনার জন্য এমনি এনেছি, টাকা লাগবে না।’জবাবে বঙ্গবন্ধু বললেন, ‘কিন্তু আমি তো ২০ টাকা দিয়েছিলাম।’কৃষক জবাব দিলেন, ‘উনি তো আমাকে ১০ টাকা দিলেন।‘ এ কথা শুনে বঙ্গবন্ধু বললো, ‘যে দেশে দোতলা থেকে নিচতলায় পৌঁছতে ২০ টাকা ১০ টাকা হয়ে যায় সে দেশে কত টাকার বাজেট প্রণয়ন করলে তা জনগণের নিকট পৌঁছাবে?’

বর্তমানে দেশে করোনাভাইরাসের প্রভাবের কারণে সরকার হতদরিদ্র, নিম্নআয়ের মানুষের বেঁচে থাকার জন্য ত্রাণ দিয়ে সহযোগিতা করছেন। ত্রাণের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছেন। কিন্তু সরকারের দোতলা থেকে নিচতলায় পৌঁছে সেটা আর নাই হয়ে যাচ্ছে। যাদের জন্য এই ত্রাণ দেওয়া হচ্ছে তারাই বঞ্চিত রয়ে যাচ্ছেন।

এছাড়া সমাজের দিন এনে দিন খাওয়া মানুষের উপার্জন বন্ধ হয়ে গেছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছে। আবার এই আর্থিক সংকটের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়া সমাজে খেটেখাওয়া মানুষরা ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে।

সাম্প্রতিক কয়েকটা ঘটনা উল্লেখ করছি

১. করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যে অভাবে পড়ে ঝিনাইদহের মহেশপুরে উপজেলায় অহিদুল ইসলাম নামের এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

৬ এপ্রিল দিবাগত রাতে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে নিজ বাড়ির আড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী সুফিয়া খাতুন জানান, তার স্বামী এনজিও এবং বিভিন্ন মানুষের কাছ থেকে ৫৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়ে সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ করতেন। কিন্তু করোনাভাইরাসের কারণে রাস্তায় বের হতে না পেরে গত এক সপ্তাহ ধরে তার আয়-রোজগার হচ্ছিল না। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল।

সোমবার বিকেলে পাশের বাড়ি থেকে অল্প কিছু চাল ধার করে রান্না করে সন্তানদের খাওয়ান। কিন্তু তারা না খেয়ে ছিলেন। সুফিয়া খাতুন অভিযোগ করেন, তারা কোনো সহায়তা পাননি। অভাবের কারণেই তার স্বামী আত্মহত্যা করেছেন।

২. সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় আফরোজা খাতুন নামে এক শিশু আত্মহত্যা করেছে। গলায় ফাঁস নিয়ে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে। স্বজনরা দাবি করেছেন, কয়েকদিন ধরে অনাহারে পরিবারটি। খাবারের জন্য কান্নাকাটি করায় পিতা থমক দেন আফরোজাকে। তারপরই ঘটে আত্মহত্যার ঘটনা। বাবা আলম শেখ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন কড়াকড়ি করছে। তাই দশদিন ধরে কাজ করতে পারছি না। ঘরেই শুয়ে বসে দিন কাটাচ্ছি। হাতে নগদ টাকা নাই, তাই চাল, ডাল কিনতে পারিনি। ঘরে খাবার নেই বলে মেয়ে কান্নাকাটি করছিল। আমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। এরপর মেয়েটা আত্মহত্যা করেছে।’

৩. বাড়িতে খাবার না থাকায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন লালমনিরহাটের কর্মহীন শতাধিক নিম্নআয়ের মানুষ।

৮ এপ্রিল দুপুরে লালমনিরহাট জেলা শহরের হাড়িভাঙ্গা এলাকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ বিক্ষোভ করেন তারা।

লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় নিম্নআয়ের ২২ হাজার ২৫০টি পরিবারের মাঝে সরকারিভাবে এ যাবত মোট ৩১৯ মেট্রিক টন চাল ও ১৩ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ এখনো ত্রাণ পাননি।

৪. যশোরে সরকারি ত্রাণ না পেয়ে দেড় শতাধিক নারী-পুরুষ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন।

৫. নাম তালিকাভুক্ত করার পরও ত্রাণ সহায়তা না পাওয়ায় রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকার হতদরিদ্র মানুষ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আবু ইসহাক মিয়ার কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন।

৬. সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শতাধিক নারী-পুরুষ সরকারি ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন।

৭. চট্টগ্রামে ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে একদল দুস্থ মানুষ। তাদের অভিযোগ ত্রাণ দেওয়ার খবর দিয়ে এনে তাদের ত্রাণ দেওয়া হয়নি। এ কারণে তারা ক্ষুব্ধ হয়েছেন। চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার সামনে এ বিক্ষোভ প্রদর্শন করে।

৮. পঞ্চগড় শহরের নিরব-২ হোটেলের সামনে খাদ্যসামগ্রী না পাওয়ায় পেট দেখিয়ে বিক্ষোভ করে পঞ্চগড় হোটেল এবং রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

৯. করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবী নারী-পুরুষ ত্রাণের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর ফারাজ খাঁর বাজার এলাকায় মানববন্ধন করেছে। বোয়ালী-পিয়ারাপুর সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক ঘরবন্দি দিন আনা দিন খাওয়া মানুষ অংশ নেয়।

১০. ত্রাণের দাবিতে বিরশালে অসহায় মানুষেরা সড়ক অবরোধ করেছন।

এদিকে ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রাম পরিচালিত এক জরিপে দেখানো হয়েছে, বৈশ্বিক এ মহামারি প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার পরামর্শ মানতে গিয়ে নিম্নআয়ের মানুষের আয় অনেক কমে গেছে। এই পরিস্থিতিতে চরম দারিদ্র্যের হার আগের তুলনায় বেড়ে গেছে ৬০ শতাংশ। ১৪ শতাংশ (দুই কোটি ৩৮ লাখ) মানুষের ঘরে কোনো খাবারই নেই।

করোভাইরাসের সংক্রমণের ফলে বর্তমান পরিস্থিতিতে কর্মহীন লোকজনের তালিকা প্রণয়ন করে তাদের খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৯ মার্চ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান গণমাধ্যমে বলেন, ‘প্রধানমন্ত্রী টেলিফোনে এ নির্দেশ দেন। তার নির্দেশটি দেশের সব জেলা প্রশাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সারা দেশে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছে। এসব মানুষ অর্থাৎ ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানগাড়ি চালক, পরিবহন শ্রমিক, রেস্তোরাঁ শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারের তালিকা প্রণয়ন করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেউ যাতে বাদ না পড়ে এবং দ্বৈততা পরিহার করা যায়, সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় পর্যায়ের বিত্তশালী ব্যক্তি, সংগঠন ও এনজিওগুলো খাদ্য সহায়তা দিলে জেলা প্রশাসকেরা সবার সঙ্গে সমন্বয় করে তালিকা প্রণয়ন করবেন।

তাছাড়া অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অসচ্ছল জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে সরকারকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। নোটিসে বলা হয়েছে, করোনাভাইরাসের সামাজিক সংক্রমণের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এই মুহূর্তে আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। স্বল্প আয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক থেকে শুরু করে নানা পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার লজ্জায় সাহায্য চাইতে পারছে না।

এ সমস্ত পরিবারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য এবং ওষুধের অভাব কিংবা ঘাটতি দেখা দিয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা, টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে এ সংক্রান্ত নানা খবর প্রকাশ পেয়েছে। এই অবস্থায় সরকারের দায়িত্ব অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে তাদের নিকট খাদ্য ও ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া।

এদিকে প্রতিদিন সারা দেশে ত্রাণের চাল চুরির ঘটনা অহরহ হচ্ছে। জনপ্রতিনিধিরা হতদরিদ্রের চাল না দিয়ে নিজেই গায়ের করে দিচ্ছেন। এতে ত্রাণপ্রাপ্ত মানুষ বঞ্চিত হচ্ছে। যার ফলে ত্রান সুষ্ঠুভাবে বণ্টন না করে অসৎভাবে সেগুলো জনপ্রতিনিধিরা খেয়ে ফেলছে। সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন হচ্ছে না। বরং সরকারের সুনাম নষ্ট হচ্ছে। যার ফলে বিরোধীদল এই সংকটপূর্ণ মুহূর্তে সুযোগ নিচ্ছেন। তাই এই ত্রাণ যাতে প্রত্যেক হতদরিদ্র, নিম্নআয়ের মানুষের ঘরে পৌঁছে যায় সেই ব্যবস্থা সরকারকে গ্রহণ কর?তে হবে।

আমাদের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তার মধ্যে খাদ্য অন্যতম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সরকার কি ত্রাণ দিয়েই দায়িত্ব শেষ করে ফেলবে? এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ সরকারের সুষ্ঠু তদারকির অভাবে সমাজে দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব অবহেলা করছে। হতদরিদ্র, নিম্নআয়ের মানুষের খাদ্য পাওয়ার যে অধিকার সেটা কেড়ে নিয়েছে। বরং বস্তা বস্তা ত্রাণের চাল আত্মসাৎ করার দায়িত্ব নিয়েছে। কিন্তু নির্বাচনের সময় যেই প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল তার বিন্দু পরিমাণ বাস্তবায়ন এই জনপ্রতিনিধিরা করছে না। গরিবের ত্রাণের চাল মেরে খাওয়ায় যেন তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।

তাই গরিবের ত্রাণ পাওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখনই অসৎ, চোর জনপ্রতিনিধিদের লাগাম টেনে ধরতে হবে। বরং ত্রাণ চোরের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে অন্য কেউ এই ত্রাণ চুরির সাহস না পায়। এজন্য সরকারকে তৃণমূল পর্যন্ত গুরুত্বের সঙ্গে তদারকি করতে হবে। যাতে কেউ ত্রাণের চাল চুরি করতে না পারে।

যদি সুষ্ঠুভাবে ত্রাণ বণ্টন করা যায়, কোনো অসহায়, হতদরিদ্র খাওয়ার জন্য আত্মহত্যা করবে না। কেউ তাদের খাবারের জন্য রাস্তায় এসে বিক্ষোভ করবে না। তাই যত দ্রুত সম্ভব দেশের সকল হতদরিদ্র, খেটেখাওয়া ও নিম্নআয়ের মানুষের তালিকা করে সরাসরি সরকারের প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ করা উচিত। এতে সমাজে চাল চোরের বিস্তার কমে যাবে।

হতদরিদ্র, নিম্নআয়ের মানুষজন ঘরে বসে খাবার পাবে। আর এতে সরকার তাদের ভাবমূর্তি ধরে রাখতে পারবে। এর মাধ্যমে সরকার জনগণের ইতিবাচক সাড়া পাবে বলে মনে করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯