শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে করোনায় আরোও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

সারাদেশে করোনায় আরোও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

নিউজ অনলাইন :: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১১০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮২ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ২৯৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৩৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮২ জন।

গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৭৮টি।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, যে ৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩ জনের বয়স ষাটোর্ধ্ব, ৩ জনের বয়স পঞ্চাশোর্ধ বাকি জনের বয়স চল্লিশোর্ধ নতুন করে গত ২৪ ঘণ্টায় ২ জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে মোট সুস্থ ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ লাখ ৭৫ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ২৬১ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ লাখ ৫৩ হাজার ২৩৩ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১১০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩৩৮২ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯