শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শরীয়তপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ, প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলে

শরীয়তপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ, প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলে

নিজস্ব প্রতিবেদক :: শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত প্যাসিফিক ল্যাবরেটরি স্কুল।

করোনা মহামারীতে দেশে যখন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঠিক সেই মুহূর্তে প্যাসিফিক ল্যাবরেটরি স্কুল নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।

এমন অভিযোগ পেয়ে ১৯ এপ্রিল রবিবার দুপুরে গিয়ে দেখা যায়, স্কুলের গেট তালা দেয়া। উঁকি-ঝুঁকি মারলে স্কুলের ভেতর থেকে বেড় হয়ে আসেন, একজন সহকারী শিক্ষক।

তার কাছে স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের নাম নাম্বার চাইলে তিনি স্কুলের পরিচালক সোহেল রাড়িকে খবর দেন। সেই সাথে গেটের তালা খুলে দেন ভেতরে ঢোকার জন্য। স্কুলের ভেতরে ঢুকে দেখা যায়, স্কুলটিতে কোন শিক্ষার্থী নেই। প্রতিটি শ্রেণি কক্ষে স্পিকার ও পুরো বিদ্যালয়ে ১৬ টি সিসিটিভি ক্যামেরা লাগানো।

এসময় কথা হয় স্কুলের পরিচালক সোহেল রাড়ির সাথে, তিনি জানান, আমরা শিক্ষার্থীদের লেখা পড়ার কথা চিন্তা করে বাড়িতে বসে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আমার ঘর আমার ক্লাস। আমরা ১৮ মার্চ থেকে প্রযুক্তির মাধ্যমে শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের পড়ার টেবিলে রাখার চেষ্টা করছে।

দীর্ঘ ছুটিতে ১ম সাময়িক পরীক্ষা সম্পূর্ণ করে নতুন পাঠে মনোযোগী করা এবং বাহিরে ঘোরা ফেরা, মোবাইল ও টিভির অপপ্রয়োগ থেকে প্রিয় সন্তানকে বাঁচানোর জন্য আমাদের এই প্রয়াস। স্কুলটিতে মোট শিক্ষার্থী ৫০০ জন। পিইসিতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৭ জন পরীক্ষা দিয়ে ১০০ পার্সেন্ট পাশ সহ ১৪ জন শিক্ষার্থী এ প্লাস পায়।

এই ১৪ এ প্লাস শিক্ষার্থীদের ভেতর ৬ জন ট্যালেন্টপুলে বৃত্তি পায় ও ৬ জন সাধারণ বৃত্তি পায়। আমাদের লক্ষ বিভাগীয় পর্যায়ে সেরা হওয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯