সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশের সবাই সচেতন হলে করোনা মোকাবিলা সম্ভব: প্রধানমন্ত্রী

দেশের সবাই সচেতন হলে করোনা মোকাবিলা সম্ভব: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতিতে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না।

এই পরিস্থিতিতে সবাইকেই নিজেকে সুরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে অপরকেও সুরক্ষিত রাখতে হবে। জনসমাগমে যাওয়া যাবে না। সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে। এখন জনগণ সচেতন হলে করোনা মোকাবিলা সম্ভব

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে দেশের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই এপ্রিল মাসটা একটু কঠিন হবে। আগেই বলেছিলাম এই মাসে সাবধানে থাকতে হবে। যেখানে যখন প্রয়োজন লকডাউন করা হচ্ছে। দেশের কথা মানুষের কথা চিন্তা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। মানুষ যেন সংক্রামিত না হয় সে জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডাক্তার নার্সদের বিশেষ সুরক্ষা সরঞ্জাম সবাই ব্যবহার করলে সংকট সৃষ্টি হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাই পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহার করলে ডাক্তারদের দেব কিভাবে? ডাক্তার স্বাস্থ্যকর্মী ছাড়া এগুলো কেউ ব্যবহার করবেন না।

তিনি বলেন, সারা বিশ্ব আজ আতঙ্কিত। বিশ্বে অতীতে এই পরিস্থিতি হয়নি। ২৫০ কোটি মানুষ ঘরবন্দী। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও।

এই কঠিন পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক কাঠামো ঠিক রাখতে আমরা কৃষির দিকে বেশি নজর দিচ্ছি। আমাদের মাটি আল্লাহর দেওয়া নেয়ামত। দেশের কোথাও যেন এক ইঞ্চি আবাদি জমিও খালি না থাকে। সবাই যার যার অবস্থান থেকে উৎপাদন করুন।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯