মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: নরসিংদীর মনোহরদীতে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউপিতে এ ঘটনা ঘটে। আটক কালু শেখ পেশায় অটোচালক। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, সন্ধ্যায় প্রতিবেশী চাচা কালু শেখের বাড়িতে যায় শিশুটি। এ সময় তাকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালান কালু শেখ। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে ছেড়ে দেয়া হয়। কিন্তু স্পর্শকাতর স্থানে কামড়িয়ে জখম করায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় কালু শেখকে আটক করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।