সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় মৃত্যু নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অব স্টাফের

করোনায় মৃত্যু নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অব স্টাফের

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের মৃত্যু হয়েছে।

শুক্রবার আবা কেয়ারি নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে দেশটির প্রেসিডেন্ট দফতর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, নাইজেরিয়ার ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শীর্ষ সহকারী কর্মকর্তা ও দেশটির সবচেয়ে ক্ষমতাবান লোকদের একজন ছিলেন চিফ অফ স্টাফ আবা কেয়ারি। সত্তরোর্ধ কেয়ারি ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন

প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র গারবা শেহু টুইটবার্তায় বলেন, প্রেসিডেন্ট দফতর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাল্লাম আবা কেয়ারি আর নেই।

তার কোভিড-১৯ ধরা পড়েছিল, তারপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ তার মৃত্যু হয়।

নাইজেরিয়ায় কোভিড-১৯ এ যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কেয়ারি ছিলেন সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা।

মার্চের প্রথমদিকে সরকারি সফরে জার্মানি থেকে ফেরার পর তার দেহে কোভিড-১৯ ধরা পড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯